২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১১ সফর ১৪৪২ হিজরি

১৬ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মানতে চসিকের সরাসরি অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ । ৬:৩৪ সন্ধ্যা

২৪ঘণ্টা নিউজ ডেস্ক:  আজ সকালে চসিক জেনারেল হাসপাতালে আইইডিসিআর-এর উদ্যোগে আয়োজিত কোভিড-১৯ সংরক্ষন সুরক্ষা বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, করোনাকালের ব্যপ্তি আপাতত প্রকট না হলেও এর পরিপূর্ণ পরিসমাপ্তি ঘটেনি, বরং দ্বিতীয় ঢেউয়ের আভাষ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অক্টোবর মাসেই ধাক্কা আসতে পারে। তাই পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি এখন থেকে শুরু করতে চাই। ।

প্রশাসক আরো বলেন, চসিক করোনা প্রাদুর্ভাবের তীব্র প্রতিহত করতে নগরীতে বেশ ভালভাবেই কার্যক্রম পরিচালনা করেছে। কোভিড-১৯ মানুষ থেকে অন্য মানুষকে ছড়ায়। তাই সামাজিক দূরত্বই হলো প্রাথমিক প্রতিরোধ। এ জন্য কন্ট্রাক ট্রেসিংয়ের দরকার হয়। এ ভাবে সংক্রমনের হার নি¤œমুখী করা সম্ভব।

আমরা কোয়ারেন্টাইনকে সংক্রমন পূর্ব পর্ব হিসেবে দেখি এবং আইসোলেশন হচ্ছে সংক্রমিত পর্ব। এই পর্বের প্রস্তুতি সম্পন্ন করাটাই হলো আসল কাজ। এই কাজটিই সম্পাদন করা মূল লক্ষ্য। তিনি জানান, আগামী মাসে ৩ বা ৪ তারিখ থেকেই সপ্তাহব্যাপী ক্যাম্পেইন শুরু হবে এবং ১৬ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি যাতে কোন ভাবে লঙ্ঘিত না হয় সে উদ্দেশ্যে সরাসরি অভিযান শুরু হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শাহারিয়ার কবির ও চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। এতে উপস্থিত ছিলেন চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মেডিকেল অফিসার ডা. ছরওয়ার আলম, আইইডিসিআর-এর ডা. মোহাম্মদ ওমর কাইয়ুম, ডা. সাবিজা ইয়াছমিন প্রমুখ।
২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন