কর্ণফুলী প্রতিনিধি: মাদার অব হিউম্যানিটি গণতন্ত্রেরে মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪ তম শুভ জম্মদিন উপলক্ষে সোমবার সন্ধায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্ণফুলী উপজেলার হল-২১ কমিউনিটি সেন্টারে চরপাথরঘাটা ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জাফর আহমদ আরিফের অনুষ্ঠান সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের কান্ডারী। তার হাত ধরে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে বাংলাদেশ। তাই তিনি বিশ্বের একজন কিংবদন্তীতে পরিণত হয়েছেন। তিনি যেন দীর্ঘয়ু হোন খোদার কাছে সেই ফরিয়াদ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি মো: ইয়াছিন চৌধুরী, কার্যকরী সদস্য আহমদ নবী, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ রাজা, অলি আহমেদ ছিদ্দিকি, থানা যুবলীগ নেতা-জাহাঙ্গীর আলম পাটোয়ারি, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল নুর তুষার, সাবেক প্রচার ও প্রকশনা সম্পাদক জাবেদ উদ্দীন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগ নেতা কায়সার পাটোয়ারি, মো আকরাম হোসেন,জালাল উদ্দীন বাপ্পি, ইকবাল সিদ্দিকি, মো করিম, চরলক্ষ্যা ইউনিয়ন শ্রমিকলীগ এর সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, চরপাথরঘাটা ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ সভাপতি আলাউদ্দিন আহাদ, সাধারণ সম্পাদক আজগর আল পাপ্পু।
চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সালাউদ্দীন সাদ্দাম, চরপাথরঘাটা ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন, মোঃ ইসমাঈল,মোঃ ইমরান,মোঃ শাহাবাজ প্রমুখ।
২৪ঘণ্টা/এন এম রানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ । ১:২৩ দুপুর