২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১২ সফর ১৪৪২ হিজরি

কর্ণফুলীতে ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ সমর্থক গোষ্ঠীর প্রধানমন্ত্রীর জম্মদিন উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ । ১:৪৫ দুপুর

কর্ণফুলী প্রতিনিধি: উপজেলার হল-২১ কমিউনিটি সেন্টারে সোমবার সন্ধায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪ তম শুভ জম্মদিন উদাযাপন করা হয়। এতে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

মাদার অব হিউম্যানিটি, গণতন্ত্রেরে মানসকন্যার শুভ জম্মদিনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগের ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি মো: ইয়াছিন চৌধুরী, কার্যকরী সদস্য আহমদ নবী, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ রাজা, অলি আহমেদ ছিদ্দিকি, থানা যুবলীগ নেতা-জাহাঙ্গীর আলম পাটোয়ারি, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল নুর তুষার, সাবেক প্রচার ও প্রকশনা সম্পাদক জাবেদ উদ্দীন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগ নেতা কায়সার পাটোয়ারি, মো আকরাম হোসেন,জালাল উদ্দীন বাপ্পি, ইকবাল সিদ্দিকি, মো করিম, চরলক্ষ্যা ইউনিয়ন শ্রমিকলীগ এর সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, চরপাথরঘাটা ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ সভাপতি আলাউদ্দিন আহাদ, সাধারণ সম্পাদক আজগর আল পাপ্পু।

চরপাথরঘাটা ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জাফর আহমদ আরিফের অনুষ্ঠান সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সালাউদ্দীন সাদ্দাম, চরপাথরঘাটা ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন, মোঃ ইসমাঈল,মোঃ ইমরান,মোঃ শাহাবাজ প্রমুখ।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন