২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১২ সফর ১৪৪২ হিজরি

রাউজানে ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা প্রদান করলো শেখ রাসেল স্মৃতি সংসদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ । ২:০১ দুপুর
রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে ক্যান্সারে আক্রান্ত এক ব্যক্তির পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে শেখ রাসেল স্মৃতি সংসদ।
সংগঠনের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর সোমবার রাউজান আইসোলেশন সেন্টার চত্বরে রোগীকে এই মানবিক সহায়তা প্রদান উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্টানে সংগঠনের সভাপতি মোঃ এরশাদের সভাপতিত্বে অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ ও রাউজান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, পৌর কাউন্সিলর জানে আলম জনি।
এ সময় রাউজান পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ’র সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিপলু দে দিপু, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, যুবলীগ নেতা ফরহাদ ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ নাসির উদ্দীন, তানভীর চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ রাসেল স্মৃতি সংসদ রাউজান উপজেলা শাখার সভাপতি মোঃ এরশাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। বিগত দিনগুলোতে শেখ রাসেল স্মৃতি সংসদ এলাকায় মানবিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করেছে। আগামীতেও আমাদের এই মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন