২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১২ সফর ১৪৪২ হিজরি

কুয়েতের আমির শেখ সাবাহ আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ । ৯:৪৪ রাত

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ মারা গেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাতারভিত্তিক চ্যানেল আল জাজিরার খবরে বলা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

শেখ সাবাহ ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন।

তাকে আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতির স্থপতি বলা হয়। সে হিসেবেই তিনি সর্বাধিক পরিচিত।
১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৪০ বছর তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে থেকে মৃত্যু পর্যন্ত তিনি কুয়েতের আমিরের দায়িত্ব পালন করেন।

২৪ ঘণ্টা

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন