২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৩ সফর ১৪৪২ হিজরি

ঢাকা-১৮ আসনে হাবীব হাসান, সিরাজগঞ্জে জয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ । ১২:১৭ দুপুর

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মোহাম্মদ হাবিব হাসান ও সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের মনোনয়ন দেয়া হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

২৪ ঘণ্টা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন