২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৩ সফর ১৪৪২ হিজরি

সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ নতুন ভবন উদ্বোধন

সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্স
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ । ২:৫১ দুপুর

২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ নতুন ভবন ও মিলানায়তন উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ভবন উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আল মামুন।

জানা যায়, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৫ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার ৪০৫ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ভবন ও উপজেলা পরিষদ মিলনায়তনটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী’র সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ.ম.ম দিলসাদ, ইউনিয় পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম নিজামী, সাদাকাত উল্লাহ মিয়াজী, মোরশেদ হোসেন চৌধুরী, নাজীম উদ্দিন, সালাউদ্দিন আজিজ, উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.নুরুউদ্দিন রাশেদ, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার,উপজেলা যুবলীগ সভাপতি মোঃ শাহাজাহান, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাঃসম্পাদক বদিউল আলম জসিম, সাবেক শ্রম সম্পাদক আজম খান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবদু সামাদসহ বিভিন্ন ইউনিয়নের পরিষদের সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন