২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৩ সফর ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার

বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ । ৪:০১ বিকাল

২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে সুমাইয়া জান্নাতের (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌণে ১২টার দিকে উপজেলা গোমদণ্ডী ফুলতল এলাকার খুশি ম্যানসনের ভাড়া বাসায় ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে সে গলায় ফাঁস দেয়।

পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুমাইয়া জান্নাতের মরদেহ উদ্ধার করে।

সুমাইয়া জান্নাত বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ছমত আলী তালুকদার বাড়ীর আব্দুর রহিমের মেয়ে। সে শাকপুরা হাজী নুরুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে।

২৪ ঘণ্টা/পুজন সেন/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন