২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৩ সফর ১৪৪২ হিজরি

দুর্নীতি ও দুঃশাসন ছাড়া এই সরকারের বড় অর্জন কিছুই নেই:ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ । ৪:১৯ বিকাল

চট্টগ্রাম মাহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা দিয়ে গ্রেফতার, নির্যাতন চালিয়ে যাচ্ছে। দমন-নিপীড়নের উপর ভর করে সরকার দেশ চালাচ্ছে। দেশের সর্ব ক্ষেত্রে দুর্নীতি -দুঃশাসন চলছে। দুর্নীতি ও দুঃশাসন ছাড়া এই সরকারের বড় অর্জন কিছুই নেই।

তিনি আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হাজিরা শেষে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন এ কথা বলেন।

ডা.শাহাদাত হোসেন আরও বলেন, বিএনপি গণমানুষের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ এই দেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে আছে। দমন নিপীড়ন চালিয়ে বিএনপি কে দমিয়ে রাখা যাবে না। এ সরকার জনগণের জনগণের ভোটাধিকার বাকস্বাধীনতা হরণ করে স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে।

আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম চট্টগ্রাম এর নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবদুস সাত্তার, এডভোকেট মফিজুল হক ভুঁইয়া, অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট আবদুস সাত্তার সরোয়ার, অ্যাডভোকেট এসএম নুরুল ইসলাম, এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট হাসান আলী, এডভোকেট আহমদ কামরুল ইসলাম সাজ্জাদ, এডভোকেট ছৈয়দুল আলম, এডভোকেট নেজাম উদ্দিন,এডভোকেট মাহমুদুল আলম মারুফ,এডভোকেট জায়েদ বিন রশিদ, এডভোকেট জালাল উদ্দিন পারভেজ, অ্যাডভোকেট আবু নাসের প্রমুখ আইনজীবী।

২৪ ঘণ্টা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন