ডেস্ক নিউজ : চট্টগ্রামের চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৮নং দক্ষিণ গাছবাড়িয়া পৌর ওয়ার্ড ছৈয়দ পাড়ায় মৃত্যুর ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম মীমহা আকতার। সে ওই পাড়ার বাসিন্দা মো. মহসিন মিটুর একমাত্র শিশু কন্যা। একই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাছনারা বেগম শিশুটির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর পরিবারের বরাতে তিনি বলেন, খেলতে খেলতে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর আশেপাশে কোথাও না দেখে পরিবারের সকলে খুঁজতে গিয়ে মীমহাকে পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটির মা।
সেখান থেকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু কন্যাটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে একমাত্র কন্যাকে হারিয়ে বিলাপ করছেন মীমহার মা সানজিদা ও পিতা মিটু। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
২৪ ঘণ্টা/রাজীব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ । ১১:৩৩ রাত