২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৬ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৪ সফর ১৪৪২ হিজরি

চট্টগ্রামে নতুন করে আরও ৫৪ জনের করোনা শনাক্ত,মোট ১৮৮৫৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ । ১০:০৭ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ৫৪ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৪৯ জন এবং উপজেলাগুলোতে ০৫ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৮ হাজার ৮৫৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে কারো মৃত্যু হয় নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ৪৫ টি নমুনা পরীক্ষা করে ০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৮৮ টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১১৩ টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল চট্টগ্রামের ৪২ টি নমুনা পরীক্ষা করে ০২ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ২৪ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ৪১ টি নমুনা পরীক্ষা করে ০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ল্যাবে গতকাল চট্টগ্রামের ৩৩ টি নমুনা পরীক্ষা করে ০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ০৯ জনের নমুনা পরীক্ষা করে ০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের সাত ল্যাব এবং কক্সবাজারে ৬১২ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৪ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৮৮৫৯ জন। এর মধ্যে নগরে ১৩৫৪০ জন এবং উপজেলায় ৫৩১৯ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৯২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৯৯ এবং উপজেলায় ৯৩ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৫ হাজার ০৬২ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন