মোঃআবুসাঈদ মোল্লা,বরিশাল : ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সফল এজিওগ্রাম সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার এনজিওগ্রাম সম্পন্ন করেন। পরে তাকে ওই হাসপাতালে সিসিইউ’তে নীবির পর্যবেক্ষনে রাখা হয়। তার আশু সুস্থতা কামনায় সবার দোয়া চেয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস।সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু জানান, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র হার্টে দুটি ব্লক ধরা পড়ে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তার এনজিওগ্রাম শুরু হয়।
এ সময় হার্টে ব্লক দুটিতে দুটি রিং পড়ানো হয়। পরে তাকে ওই হাসপাতালের সিসিইউ’তে পর্যবেক্ষনে রাখা হয় আগের চেয়ে হাসানাত আবদুল্লাহ’র শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস। তার আশু সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে সবার দোয়া চেয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক।এর আগে গত বুধবার বিকেলে নগরীর সদর রোডের বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এবং বাদ জোহর কালেক্টরেট মসজিদে জেলা প্রশাসনের উদ্যোগে হাসানাত আবদুল্লাহ’র সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও আগৈলঝাড়া সহ বিভিন্ন উপজেলায় হাসানাত আবদুল্লাহ’র সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
২৪ঘণ্টা /এন এম রানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ । ৭:৫২ রাত