রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে আটক করেছে রাউজান থানা পুলিশ।
আটককৃত আসামীরা হলেন বিনাজুরী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বদিউজ্জামান চৌধুরী বাড়ির মো. আব্দুল্লাহর ছেলে রাশেদ (৩৫) ও নয়ন (২৫) ও হলদিয়া ইউনিয়নের ইয়াছিননগর এলাকার ফকিরটিলা গ্রামের মো. আব্দুল মাবুদের ছেলে মো. ইউনুসকে (৪৮)। তাদের মধ্যে রাশেদ ও নয়নের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে (মামলা নং সিআর ১৫৯/২০) মামলা রয়েছে।
অপর আসামী মো. ইউনুসের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা রয়েছে। মামলা নং (সিআর ১০৩৪/১৭)। রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত ও এএসআই সালাম বৃহস্পতিবার রাত ১ টায় ও শুক্রবার সকাল ১১ টায় পৃথক পৃথক দুই অভিযানে নেতৃত্ব দেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, তিনজন ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ । ৫:১৭ সন্ধ্যা