২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৬ সফর ১৪৪২ হিজরি

জাহাঙ্গীর কবির নানক করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২০ । ১:১৩ রাত

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধ ও বৃহস্পতিবার দুই দফা করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।

বিপ্লব বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য বুধবার স্যারের করোনা টেস্ট করা হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। পরে বৃহস্পতিবার আবারও টেস্ট করা হয়। আজ (শুক্রবার) রেজাল্ট পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, স্যার শারীরিকভাবে সুস্থ আছেন। তার অন্যকোনো উপসর্গ নেই। তিনি এখন হোম আইসোলেশনে আছেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন