রাউজান প্রতিনিধি: বিশ্বঅলী শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিন হিংগলা কলমপতি শাখার উপদেষ্টা রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের নাতি আবিরউদ্দিন সোহানের খতনা অনুষ্টান উপলক্ষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিন হিংগলা কলমপতি শাখার উদ্যোগে দক্ষিন হিংগলাস্থ সাংবাদিক শফিউল আলমের শান্তি নগর বাসভবনে মাহফিল ও সেমা মাহফিল অনুষ্টিত হয়।
২ অক্টোবর শুক্রবার বাদে এশা শাখার উপদেষ্টা, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফউদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, মোজ্জামেলহক, মাহফিলে প্রধান বক্তা হিসাবে তকরির করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখারসমন্বয়ক আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, মাহফিলে আরো তকরির করেন আল্লামা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী, আল্লামা মহিম উদ্দিন।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সমন্বয়ক আনিস উল খান বাবর, সাদিকুজ্জমান সফি, জয়নাল আবেদিন, রাউজান সর্তার কুল দায়রা শাখার সভাপতি মামুন মিয়া, অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, রাউজান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউছুফ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন, শাহাদাৎ হোসেন সাজ্জাদ, মোরশেদ আলম, নবাব, রাউজান উপজেলা যুবলীগ নেতা দিপলু দে, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সেলিম উদ্দিন, সাবের উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক নাসির উদ্দিন, ছাত্রলীগ নেতা সাজ্জাদ মাহমুদ, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিন হিংগলা কলমপতি শাখার সভাপতি কাজী আসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অর্থ সম্পাদক আনোয়ার সওদাগর, তুষার, জামসেদ, নুরুল আলম, শিবলু প্রমুখ ।
২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২০ । ১১:৪৪ সকাল