২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৬ সফর ১৪৪২ হিজরি

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২০ । ৮:২৬ রাত

ফটিকছড়ি প্রতিনিধি:শনিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুকব মারা গেছেন। নিহতের নাম মোঃ ফোরকান (২৮)। তিনি লেলাং ইউনিয়নের দমদমা গ্রামের আলিম উল্লাহ বাড়ির মৃত ওহাব মিয়ার তৃতীয় পুত্র।

জানাযায়, নিহত ফোরকান পেশায় একজন ইলেকট্রেশিয়ান। পাঠানপাড়ার শিবলুর নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিকাল চারটায় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হলে সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফোরকানের এক কন্যা সন্তান রয়েছে।

২৪ঘণ্টা /এন এম রানা / জুনায়েদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন