বিনোদন ডেস্ক: দর্শকপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের জম্মদিন আজ । ১৯৬৭ সালের ৪ অক্টোবর জম্মগ্রহণ করা প্রথম সারির এ অভিনেতা পা রেখেছে ৫৩ বছরে।
নব্বই দশকের শুরুতে টিভি নাটকের নায়কদের মধ্যে তিনি ছিলেন উজ্জ্বল মুখ। বর্ণিল ক্যারিয়ারে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার,পরপর পাঁচবারসহ মোট সর্বোচ্চ আটবার মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। বিপাশা হায়াত, শমী কায়সার, আফসানা মিমি থেকে তারিন, তিশা থেকে শুরু করে এই সময়ের অনেকের সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন। অভিনয়ে তিনি এখনো নিয়মিত।
১৯৯০ সালে টিভি নাটকে প্রথম কাজ করেন। এরপর ধীরে ধীরে টিভি নাটকে নিজেকে একজন প্রতিশ্রুতিশীল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
তার প্রথম অভিনীত টিভি নাটক ‘জীবন যেমন’। নাটকটি প্রযোজনা করেছিলেন আলীমুজ্জামান দুলু। ভাগ্য প্রসন্ন ছিলো বলে প্রথম টিভি নাটকেই গুরুত্বপূর্ণ একটি চরিত্র যান তিনি। প্রথম নাটকে অভিনয় করে ১,২০০ টাকা পান জাহিদ হাসান। সেই যে শুরু আর পেছন ফিরে তাকাতে হয়নি।
বিশেষ করে হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত, আজ রবিবার ও ছোট ছোট ঢেউ ধারাবাহিকের অভিনয়ের জন্য বেশ সুপরিচিত হয়ে উঠেন। এরপর ঠিকানা, সবুজ ছায়া, সবুজ সাথী, নাটের গুরু, ছায়াবৃক্ষ, অন্ধ শিকারী, নীলাঞ্জনা, সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড, দ্বৈরথ, পুত্রদায়, বিপরীতে হিত, বন্ধন, কুসুম কাহিনী, প্যাকেজ সংবাদ, কুসুম কুসুম ভালোবাসাসহ বহু টিভি নাটকে অভিনয় করে হয়ে উঠেন সবচেয়ে জনপ্রিয় অভিনেতা।
তার অভিনীত সর্বশেষ মুক্তি পেয়েছে সাপলুডু সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে শনিবার বিকেল।
ব্যাক্তিগত জীবনে জাহিদ হাসান প্রতিষ্ঠিত মডেলকন্যা সাদিয়া ইসলাম মৌ-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন। তার ‘পুস্পিতা প্রডাকশন লিমিটেড’ নামক একটি প্রযোজনা সংস্থা রয়েছে।
২৪ঘণ্টা/এন এম রানা/রৃয়াজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২০ । ২:৩৮ দুপুর