২৪ ঘন্টা নিউজ
রবিবার ৪ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৭ সফর ১৪৪২ হিজরি

সীতাকুন্ডে বজ্রপাত প্রতিরোধে ১২শ’ তালবীজ রোপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২০ । ৫:০৫ সন্ধ্যা

সীতাকুন্ড  প্রতিনিধি : বজ্রপাত থেকে রক্ষা পেতে চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভা এলাকার শিবপুর ৯নং ওয়ার্ডসহ পুরো উপজেলায় বিভিন্ন স্থানে ১২শ’ তালবীজ ও চারা রোপনের কার্যক্রম গ্রহন করা হয়েছে।

তার অংশ হিসেবে রবিবার সকাল ১০টায় পৌর সদরের শিবপুর এলাকায় তালবীজ রোপন উদ্ভোধন করেন স্থানীয় কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সুভাষ চন্দ্র নাথ,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ্ আলম, আইপি এম ক্লাবের সভাপতি নুরুল আলম মানিক, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, স্থানীয় কৃষক মোঃ মনির উদ্দিন, মোঃ সালাউদ্দীনসহ অনেকে।

এদিকে উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্রনাথ বলেন, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী,লক্ষীপুর ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অধীন সীতাকুন্ড উপজেলায় ১ হাজার তালের বীজ ও ২শ’ তালের চারা লাগানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। এরই ধারাবাহীকতায় তালের বীজ রোপন করা হচ্ছে। প্রত্যেক ব্লকে নিদিষ্ট লক্ষমাত্র অনুযায়ী একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে তালের বীজ পর্যায়ক্রমে রোপন করা হবে। তিনি আরো বলেন ঘনঘন বজ্রপাত হওয়ার কারনে এবং বজ্রপাত থেকে রক্ষাপেতে সীতাকুন্ডে এ তালের বীজ বোপন কার্যক্রম গ্রহন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় বেশী করে বৃক্ষ রোপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সারাদেশে তাল গাছ বোপন করলে দেশের পরিবেশ ও বজ্রপাত প্রতিরোধে বিশেষ অবদান রাখবে।

২৪ঘণ্টা/এন এম রানা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন