২৪ ঘন্টা নিউজ
রবিবার ৪ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৭ সফর ১৪৪২ হিজরি

কোতোয়ালি থানার নাশকতা মামলায় থানা যুবদল নেতা রাসেল কারাগারে

রাসেল কারাগারে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২০ । ৫:১২ সন্ধ্যা

ডেস্ক নিউজ : পাঁচলাইশ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শেখ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) ফখরুদ্দিন আহমদ।

তিনি বলেন, ২০১৯ সালে নাশকতা ও বিস্ফোরক আইনে কোতোয়ালি থানার একটি মামলায় উচ্চ আদালতের জামিনের শেয়াদ শেষ হওয়ায় রবিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রাসেল।

এসময় রাষ্ট্রপক্ষে তার জামিন আবেদনে আপত্তি জানালে আদালত তা আমলে নিয়ে শেখ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৪ ঘণ্টা/আরএস

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন