২৪ ঘন্টা নিউজ
রবিবার ৪ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৭ সফর ১৪৪২ হিজরি

কারাগারে পানির সমস্যা দ্রুত সমাধান করুন: ডা.শাহাদাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২০ । ৮:১৬ রাত

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি নেতাকর্মীদেরকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা দিয়ে হয়রানী অব্যাহত রেখেছে সরকার। মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বন্দীরা কারাগারে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। করোনার কারনে হাইকোর্টের নির্দেশে কারাবন্দীদের কোয়ারেন্টাইনে রাখার বিধান থাকলেও সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। একটি কামরায় ৬০/৭০ জন বন্দীকে গাদাগাদী করে রাখা হচ্ছে। কারাগারে পানির সমস্যা প্রকট আকার ধারন করেছে। পানির অভাবে বন্দীরা ঠিকমত গোসল করতে পারেনা। খাবার পানির সংকট ও তীব্র গরমে বন্দীরা অসুস্থ হয়ে পড়ছে। সকাল থেকে সারাদিন বিদ্যুৎ থাকেনা।

তিনি বন্দীদের স্বাস্থ্য সুরক্ষায় কারাগারের খাবারের মান বৃদ্ধি করে পানি ও বিদ্যুতের সুযোগ সুবিধা বৃদ্ধির আহবান জানান।

তিনি রবিবার (৪ অক্টোবর) বিকালে প্রবর্তক মোড়স্থ ট্রিটমেন্ট হাসপাতালের সামনে কারামুক্ত বিএনপি নেতাকর্মীরা সাক্ষাত করতে গেলে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেতকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ক্ষমতার মসনদকে সুরক্ষিত করার চেষ্টা করছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, অসংখ্য নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছে। কিন্তু মিথ্যা মামলা ও কারাগারকে বিএনপির নেতারা এখন ভয় পায় না। তারা মাটি মানুষের অধিকার আদায় করতে একবার নয় শতবার কারাগারে যেতে প্রস্তুত আছে।

এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ শ্রম সম্পাদক আবু মুছা, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কারামুক্ত নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির যুগ্ম সম্পাদক ডা.ফরহাদ মোঃ তালহা, পাঁচলাইশ থানা বিএনপি সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন ও সৈয়দ মঞ্জুর হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, সহ-প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হাসান সওদাগর, মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক আকবর হোসেন মানিক,মহানগর ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শাহীন, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূট্টো ও হুমায়ুন কবীর, খাজা স্বপন, মোহাম্মদ নাছির প্রমূখ।

২৪ ঘণ্টা/রাজিম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন