২৪ ঘন্টা নিউজ
সোমবার ৫ অক্টোবর ২০২০ www.24ghonta.news২০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৮ সফর ১৪৪২ হিজরি

আ.লীগ প্রার্থী স্বজন তালুকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২০ । ১১:২২ সকাল

চট্টগ্রাম ডেস্ক : রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বজন কুমার তালুকদার।

গতকাল রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত শনিবার (৩ অক্টোবর) রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।

এ পদে স্বজন কুমার তালুকদার একক প্রার্থী হওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে গত ২৩ জুলাই উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী মারা গেলে পদটি শূন্য হয়। উপজেলা নির্বাচন অফিস থেকে এ পদে উপ নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ সময় নির্ধারণ ছিল ২৩ সেপ্টেম্বর, ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষ এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৩ অক্টোবর নির্ধারণ করে আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য্য ছিলো।

২৪ ঘণ্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন