২৪ ঘন্টা নিউজ
সোমবার ৫ অক্টোবর ২০২০ www.24ghonta.news২০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৮ সফর ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

বোয়ালখালীতে লাশ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২০ । ১:২০ দুপুর

২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর গ্রামের কালীপ্রসন্ন সড়ক সেতুর নিচে এ লাশ পড়েছিলো। তবে লাশের পরিচয় জানা যায়নি।

সোমবার (৫ অক্টোবর) সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ এ লাশ উদ্ধার করে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আবুল কালাম জানান, বোয়ালখালী-পটিয়া সীমান্তবর্তী বোয়ালখালী খালের কালীপ্রসন্ন সেতুর নিচে একটি পিলারে গোড়ায় উপুর হয়ে ছিলো।

লাশের পড়নে কাপড়চোপড় নেই। বয়স অনুমান ৩৮-৪০ হবে। লাশে পচন ধরে গেছে। লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

২৪ ঘণ্টা/পুজন সেন/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন