২৪ ঘন্টা নিউজ
সোমবার ৫ অক্টোবর ২০২০ www.24ghonta.news২০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৮ সফর ১৪৪২ হিজরি

গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১৩ হাজার ইয়াবাসহ আটক ৩

গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আটক ৩
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২০ । ৫:১০ সন্ধ্যা

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের চান্দগাঁও এবং কর্ণফুলি থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক। আটককৃতরা হলেন মো. তারেক (২০), মো. বাবলা (২৫) ও মো. ইব্রাহিম (২৪)।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ পৃথক অভিযানে ৩ জনকে আটক করার তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় কর্ণফুলী থানার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় একটি মিনি ট্রাকে তল্লাশী চালানো হয়। ট্রাকটিতে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তারেক ও বাবলা নামে দুজন ইয়াবা কারবারিকে আটক করার পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়।

অন্যদিকে আজ সোমবার (৫ অক্টোবর) নগরীর চান্দগাঁও থানার মোড় থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম (২৪) নামে এক যুবককে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ ট্রাকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

২৪ ঘণ্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন