২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৬ অক্টোবর ২০২০ www.24ghonta.news২১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৯ সফর ১৪৪২ হিজরি

বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ইউপি সদস্যসহ আরও ২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ । ১:২৩ দুপুর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় একলাশপুর ইউপির নয় নম্বর ওয়ার্ডের সদস্য সোহাগ মেম্বার ও সাজু (২১) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আরও ২ জনকে গ্রেফতার করে।

দেশব্যাপী আলোচিত সমালোচিত এই ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, মামলার প্রধান আসামি বাদলসহ পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন