২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৬ অক্টোবর ২০২০ www.24ghonta.news২১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৯ সফর ১৪৪২ হিজরি

আনোয়ারায় স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ । ২:১৫ দুপুর

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রাম আনোয়ারায় দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব)। আটককৃত যুবকের নাম আশিকুর রহমান নয়ন (১৮)।

৫ অক্টোবর বেলা ২টার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে একইদিন রাত ১০টায় আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব সূত্র জানাযায়, আটক আশিকুর রহমান নয়নের সাথে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে গত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত দু’মাস আগে বিয়ের প্রলোভনে ফেলে ওই ছাত্রীকে অন্যত্র নিয়ে আটকে রাখে । ঐ ঘরে নয়ন ছাত্রীকে ধর্ষন করত। পরে মেয়েটি সেখান থেকে পালয়ে আসতে সক্ষম হয়।

র‍্যাব-৭ এর এএসপি তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ের প্রলোভনে একটি মেয়ে নিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর মেয়েটিক ধর্ষনের অভিযোগ পেয়ে র‍্যাবের একটি দল তদন্ত নামে। পরে র‍্যাব গহিরা থেকে অভিযুক্ত নয়নকে আটক করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আনোয়ারা থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় ৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

ওসি (তদন্ত) মোঃ দিদার আসামী প্রেফতারের বিষয়টি ২৪ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন।

২৪ঘণ্টা/এন এম রানা/জাবেদুল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন