২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৬ অক্টোবর ২০২০ www.24ghonta.news২১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১৯ সফর ১৪৪২ হিজরি

রাউজানে সমাজসেবীকা নীলিমা রাণী পালিতের মৃত্যুঃ সাংসদ ফজলে করিমসহ বিশিষ্টজনের শোক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ । ৭:০৬ রাত
রাউজান প্রতিনিধি : সুলতাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সুধীর চন্দ্র পালিতের স্ত্রী সমাজসেবীকা নীলিমা রাণী পালিত পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
৬ অক্টোবর মঙ্গলবার ভোরে তিনি ফকিরহাটস্থ নিজ বাস ভবণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুককালে তিনি দুই পুত্র, দুই কন্যা সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। রাউজান পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি, রাউজান জুয়েলারী সমিতির সভাপতি, ফকিরহাট কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাজু পালিত ও বিশিষ্ট ব্যবসায়ী রাজু পালিতের মাতা সমাজ সেবীকা নিলীমা রাণী পালিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রেল পথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি এক শোক বার্তায় প্রয়াত নীলিমা রাণীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনাব জানান।
এছাড়া শোক প্রকাশ করেছেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে, পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক বিল্পব মহাজন, জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন দে, সেন্টাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, ফকিরহাট কালী মন্দির উন্নয়ন কমিটির সভাপতি স্বপন দাশ গুপ্ত, আশিষ চৌধুরী, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সনজিব দত্ত, রাউজান জগন্নাথ সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি দীলিপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, রাস বিহারী ধাম পরিচালনা পরিষদের সভাপতি পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, ঢেউয়াপাড়া উদয়াচল সংসদের সভাপতি ধীলন মুহুরী, সাধারণ সম্পাদক দিপলু দে দিপু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, যুবলীগ নেতা উজ্জ্বল কান্তি দাশসহ আরো অনেকেই।
২৪ঘণ্টা/এন এম রানা/পারভেজ
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন