২৪ ঘন্টা নিউজ
বুধবার ৭ অক্টোবর ২০২০ www.24ghonta.news২২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২০ সফর ১৪৪২ হিজরি

কর্ণফুলী নদীর হালদামুখ থেকে ৫শ’ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২০ । ৯:০৬ সকাল

২৪ ঘণ্টা, ডেস্ক নিউজ : কর্ণফুলী নদীর হালদার মুখ নামক এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৫শ’ ঘনফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছে চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের স্পেশাল টিম।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম দক্ষিন বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় স্পেশাল টিমের প্রধান ফরেস্টার সৈকত চৌধুরীর নেতৃত্বে একটি ইঞ্জিন বোটে তল্লাসী চালিয়ে এই বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা আরিফুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিত অবৈধ কাঠ পাচার প্রতিরোধে কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত প্রায় আড়াইটার দিকে একটি ইঞ্জিন বোট বোঝাই করে সেগুন কাঠ পাচার করার সময় বন বিভাগের স্পেশাল টিমের সদস্যরা ইঞ্জিন বোটটি আটক করে তল্লাসী চালায়। এই সময় উক্ত বোট থেকে ৫শ’ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সেগুন কাঠের আনুমানিক ‍মুল্য প্রায় ৬ লাখ টাকা।

অভিযানে আরো অংশ নেন স্পেশাল টিমের সদস্য এফজি জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, সালেহ আহাম্মদ, নুরুল আলম, আবুল হোসেন এবং মাহবুবুল আলম।

আটক কাঠ ও ইঞ্জিন বোট বন বিভাগের কালুরঘাট ডিপু হেফাজতে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন