২৪ ঘন্টা নিউজ
বুধবার ৭ অক্টোবর ২০২০ www.24ghonta.news২২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২০ সফর ১৪৪২ হিজরি

ঝালকাঠিতে অসহায় বৃদ্ধকে কর্মসংস্থানের ব‍্যবস্হা করে দিলেন যুবলীগ নেতা সবির

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২০ । ১:০০ দুপুর
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কর্মহীন হয়ে পড়া অসহায় এক পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে পাশে দাড়িয়েছেন শহরের যুবলীগ নেতা আলোকিত সেই সবির হোসেন। কর্মহীন এক বৃদ্ধ এবং তার জামাতাকে কিনে দেয়া হয়েছে সবজি বোঝাই ভ্যানগাড়ি। আর তা ঘুরে ঘুরে বিক্রি করে এখন থেকে চলবে অসহায় পরিবাটির জীবন-জীবিকা।
আজ বুধবার (৭ অক্টোবর) সকালে বৃদ্ধ মোবাক্ষের মীরেকে সবজি বোঝাই ভ্যানগাড়িটি তুলে দেন যুবলীগ নেতা সবির হোসেন। ঝালকাঠির উপজেলার বাসন্ডা ইউনিয়নের বাড়ইগাতি গ্রামের ৭০ বছরের বৃদ্ধ মোবাক্ষের মীরের স্ত্রীকে নিয়ে সীমাহীন দারিদ্রতার সাথে বসবাস করে আসছেন। বৃদ্ধের দুই ছেলে-মেয়েরও আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাদের কাছ থেকে কোন সাহায্য জোটেনা। ফলে চরম অনাটনে দিশেহারা হয়ে পড়ে এ পরিবারটি। আর তখনই অসহায় পরিবারটির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ঝালকাঠির সমাজ সেবক ও যুবলীগ নেতা ছবির হোসেন। শ্বশুর ও জামাতার জন্য সবজি ব্যবসার ব্যবস্থা করে দেন। ৫০ হাজার টাকা খরচ করে একটি তরকারী বোঝাই ভ্যান কিনে দিয়েছেন।
কর্মসংস্থানের নতুন ঠিকানা পেয়ে দারুণ খুশি হন অসহায় বৃদ্ধ মোবাক্ষের মীর। যুবলীগ নেতা ছবির হোসেন বলেন, এক মাসের চাল ডাল কিনে দিলে অভাব দূর হত না। তাই স্থায়ী ভাবে অসহায় পরিবারটির দারিদ্রতা দূর করার জন্য সবজি ব্যবসার ব্যবস্থা করেছি। সমাজের বিত্তবানদের এমন কাজে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। উল্লেখ্য, এর আগেও অসহায় এক বৃদ্ধ নারীকে বসত ঘর ও একজন নারী মুচীকে দোকান নির্মাণ করে দেয়াসহ সমাজের অনেক অসহায় মানুষকে সহায়তা করে আসছেন যুবলীগ নেতা ছবির হোসেন।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন