মুহাম্মদ রিয়াজ,কর্ণফুলী প্রতিনিধি: কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের মইজ্জারটেক (বর্তমান আক্তারুজ্জামন চৌধুরী বাবু চত্তর) চত্তরে সারাদেশে ধর্ষণ বিরোধী এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১ টায় কর্ণফুলী উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বায়োজোষ্ঠ্য থেকে ৫ বছরের শিশুটির মুখেও স্লোগান ছিল, ধর্ষকের শাস্তি ফাঁসি চাই।

মানববন্ধন আয়োজক কমিটির উদ্যোক্তা ক্রীড়া সংগঠক মোহাম্মদ হারুনুর রশীদ পাঠোয়ারী বলেন, সারাদেশের এই নেক্কারজনক ঘটনার জন্য আমরা আজ লজ্জিত। ধর্ষকদের বিচারে দীর্ঘসূত্রতা ধর্ষকদের অপরাধ করার সাহস যুগিয়েছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে দ্রুত আইনে তাদের বিচার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

উক্ত মানববন্ধনে আরো বক্তব্যে রাখেন প্রকৌশলী হাসমত আলী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ সাজিদ, সংগঠক মো মিজান।
উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন, ক্রীড়া সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিঠির আহমেদ বিন জুয়েল, মোরশেদ আলম পাপ্পু, শহিদুল ইসলাম আবির ,মেজবাহ শুভ, আকরাম হোসেন রানা, রহমত, তারেক, আব্বাস, বর্ষা, ফারহানা, রিফাত, ওপি, আব্দুল্লাহ আল নোমান আসিফ সহ প্রমুখ।
২৪ঘণ্টা/এন এম রানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২০ । ৫:০৬ সন্ধ্যা