২৪ ঘন্টা নিউজ
বুধবার ৭ অক্টোবর ২০২০ www.24ghonta.news২২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২০ সফর ১৪৪২ হিজরি

ওমানে সড়ক দুর্ঘটনায় রাউজানের প্রবাসী নিহত পরিবারে শোকের মাতম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২০ । ৫:৫৬ সন্ধ্যা
নেজাম উদ্দিন রানা, রাউজান প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো: মুসা (২১) নামের রাউজানের এক প্রবাসী নিহত হয়েছে।
সে উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের শাহাদুল্লাহ্ কাজীর বাড়ি মো: এজাহার মিয়ার পুত্র। গত সোমবার রাতে ওমানের সালালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মুসার সাথে থাকা এক ভারতীয় নাগরিক মৃত্যু হয়। পরে মুসাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহত মুসার পারিবারিক সূত্রে জানা গেছে, বিগত ৫ বছর পূর্বে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে লেখাপড়ার পাঠ চুকিয়ে ওমানে পাড়ি জমান মুসা। ওমানে যাওয়ার পর তার পরিবারে মোটামুটি স্বচ্ছলতা ফিরে আসে। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আগামী কয়েক মাসের মধ্যে দেশে ছুটিতে আসার প্রস্তুতি নিয়ে রেখেছিল সে। ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রবাস জীবন থেকে মুসা পরিবারে ফিরে আসছে ঠিকই কিন্তু কফিনে বন্দী হয়ে। তার অকাল মৃত্যুতে শোকে মূহ্যমান পরিবারের সদস্যরা। আদরের সন্তানের মৃত্যু সংবাদে বাবা-মার বুকফাঁটা অাহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এত অল্প বয়সের একটি ছেলের এমন দুঃসংবাদে পুরো এলাকায় বিরাজ করছে শোকের ছায়া।
৯নং পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবাসী মুসার মৃত্যু সংবাদ শুণে খুবই খারাপ লাগছে। ছেলেটি খুবই ভালো স্বভাবের ছিল।
২৪ঘণ্টা/এন এম রানা
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন