২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৭ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১২ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২৮ সফর ১৪৪১ হিজরি

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চলছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ । ৫:০৫ সন্ধ্যা

দেশের আন্ডারগ্রাউন্ডের ডন হিসেবে পরিচিত আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তার গুলশান-২ নম্বরের ৫৭ নম্বর সড়কের ১১/এ নম্বর বাসভবনের ছাদে মদ ও সিসা বার এবং ক্যাসিনো চলছিল বলে অভিযোগ আছে।

আজ রবিবার বিকাল পাঁচটা থেকে অভিযান শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

একসময় দেশের চলচ্চিত্রজগৎ নিয়ন্ত্রণ করতেন আজিজ মোহাম্মদ ভাই। ১৯৯৭ সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা ও ১৯৯৯ সালে ঢাকা ক্লাবে আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের হাত রয়েছে বলে অভিযোগ প্রচলিত আছে। এ ছাড়া ২০০৭ সালে তাকে ইয়াবা ট্যাবলেট তৈরির জন্য অভিযুক্ত করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর দেশে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিমাণ বিদেশি মদ, নগদ টাকা, ক্যাসিনোর বোর্ড জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন সরকারদলীয় নেতাকে।

ক্যাসিনোবিরোধী অভিযানে র‌্যাব-পুলিশের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও বিভিন্ন মদের বারে অভিযান চালায়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন