২৪ ঘন্টা নিউজ
বুধবার ৭ অক্টোবর ২০২০ www.24ghonta.news২২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২০ সফর ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে দুই প্রতিষ্ঠানকে পরিবেশের দেড় লক্ষ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২০ । ১০:২৯ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে শীপ ব্রেকিং ইয়ার্ডসহ দুই প্রতিষ্ঠানকে একলক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

বুধবার শুনানী শেষে পরিবেশের শর্ত ভঙ্গের দায়ে খাজা শীপ ব্রেকিং লিমিটেডকে এক লক্ষ টাকা ও পরিবেশের ছাড়পত্র না থাকায় জননী ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন১৯৯৫ এর ধারা ৭’এর আলোকে উক্ত প্রতিষ্ঠান দুইটিকে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন। এ আদেশ প্রতি পালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন