২৪ ঘন্টা নিউজ
বুধবার ৭ অক্টোবর ২০২০ www.24ghonta.news২২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২০ সফর ১৪৪২ হিজরি

ধর্ষণের প্রতিবাদে চবিতে মশাল মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২০ । ১০:৩২ রাত

চবি প্রতিনিধিঃ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে জয় বাংলা ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে জয় বাংলা ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নাট্যকলা বিভাগের শিক্ষার্থী অন্বেষা মজুমদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক মাইদুল ইসলাম, চবি ছাত্র ইউনিয়ন সভাপতি গৌরচাঁদ ঠাকুর, চবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক সায়মা আক্তার নিশু সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একের পর এক ধর্ষণের ঘটনার জন্য দেশের বিচারহীন সংস্কৃতি দায়ী। পাহাড় এবং সমতলে চলমান সকল ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কার্যকরী আইনি পদক্ষেপ নিলেই এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

২৪ ঘণ্টা/রিহাম/মেহেদী

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন