২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২১ সফর ১৪৪২ হিজরি

খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ । ৩:৩৩ বিকাল

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে গৃহবধূকে হত্যার দায়ে স্বামী মোখলেছ মিয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের তথ্য মতে, ২০১৭ সালের ২৩ অক্টোবর সকালে খাগড়াছড়ির গুইমারার পশ্চিম বড়পিলাক এলাকায় যৌতুকের দাবিতে গৃহবধূ জান্নাত বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মোখলেছ মিয়া। এ ঘটনায় নিহতের বাবা মো. ফারুক মিয়া বাদী হয়ে গুইমারা থানায় মামলা করেন। মামলার চার্জশীট ও রাষ্ট্রপক্ষের ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত মোখলেছ মিয়াকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদ-ে দ-িত করেন।

খাগড়াছড়ি জেলা জজ ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান।

২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন