২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২১ সফর ১৪৪২ হিজরি

করোনা কেড়ে নিল আরও ২০ প্রাণ, নতুন আক্রান্ত ১৪৪১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ । ৪:১৬ বিকাল

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৪১ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২০ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৪৬০ জন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২৬০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে। বিবৃতিতে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন