২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২১ সফর ১৪৪২ হিজরি

ঝালকাঠিতে বাস ড্রাইবার ও হেল্পারের হামলায় স্বামী-স্ত্রী ও শিশুসহ আহত-৩ 

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ । ৫:২৪ সন্ধ্যা
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকঠিতে ভাড়া নিয়ে গন্তব্যে পৌঁছে না দেয়ার প্রতিবাদ করায় বাসচালক ও হেল্পারের হামলায় আহত হয়েছেন স্বামী-স্ত্রী ও শিশু সন্তানসহ ৩ জন ।
হামলায় আহত মমতাজ বেগম তার স্বামী আব্দুল হক ও তাদের শিশু সন্তান কাওছারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।
আহতরা জানান, বৃহস্পতিবার ( ৮, অক্টোবর )সকালে বরিশাল রুপাতলী বাসস্ট্যান্ড থেকে শাপলা-শালুক নামের বাসের হেলপার রাজাপুরে পৌঁছে দেয়ার কথা বলে তাদেরকে গাড়িতে তোলেন। পরে তাদেরকে রাজাপুরে না নিয়ে পথিমধ্যে ঝালকাঠি পেট্রোলপাম্প মোড়ে নামতে বলা হয়। এর প্রতিবাদ করলে চালক ওই নারী যাত্রীকে বাস থেকে লাথি মেরে বাস থেকে ফেলে দেন।
এসময় ওই নারীর স্বামী ও সন্তান এগিয়ে এলে তাদের উপরও হামলা চালিয়ে আহত করে বাসের চালক ও হেল্পার। এ ঘটনায় ওই বাসটিকে লাইন থেকে সড়িয়ে নেয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হবে বলে জানান ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন