২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২১ সফর ১৪৪২ হিজরি

তিন দফা দাবিতে চবি অফিসারদের কলম বিরতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ । ৭:০৮ রাত

চবি প্রতিনিধিঃ তিন দফা দাবিতে কলম বিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ হাসান নোমানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুই ঘন্টা করে কলমবিরতি, ১৫ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি এবং ১৮ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে তারা।

বৃহস্পতিবার অফিসার সমিতির কার্যকরী পরিষদের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের অফিসারদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার পর সদস্যদের মতামতের ভিত্তিতে এ কর্মসূচি ও তিন দফা দাবি উত্থাপিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তাদের তিন দফা দাবি সমূহ হলো, ‘১৯৭৩ অ্যাক্ট অনুযায়ী ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যায় সহকারী রেজিস্ট্রার ও সমমানের পদে ৬ষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার ও সমমানের পদে ৪র্থ গ্রেড নির্ধারণের মাধ্যমে গ্রেডের সমতা আনতে হবে। প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সব পদ থেকে শিক্ষকদের প্রত্যাহার এবং বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ না হওয়া পর্যন্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট সিনিয়র অফিসারদের পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে অফিসারদের ‘ডিউ ডেইট’ সমস্যা নিরসন করে পূর্বের ন্যায় চালু করতে হবে।

২৪ ঘণ্টা/রিহাম/মেহেদী

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন