২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২১ সফর ১৪৪২ হিজরি

নতুন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ । ৯:৪৪ রাত

২৪ ঘণ্টা, ডেস্ক নিউজ : নতুন অ্যাটর্নি জেনারেল হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন।

বৃহস্প‌তিবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

তি‌নি বলেন, রাষ্ট্রপতি আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

চলতি বছরে মার্চে তিনি ২০২০-২১ সেশনের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন পুনরায় সভাপতি নির্বাচিত হন। এর আগের মেয়াদেও তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন