২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৯ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২২ সফর ১৪৪২ হিজরি

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ । ১:২৬ রাত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি করোনা আক্রান্ত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৮ ‌অক্টোবর) সকালে তিনি নমুনা প্রদান করেন এবং রাতেই তাঁর করোনা পজিটিভ নিশ্চিত হয়।

করোনা পজিটিভ হওয়ার পর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাঁর শারীরিক কোনো সমস্যা নেই এবং সবকিছু স্বাভাবিক রয়েছে বলে চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে ব্যক্তিগত সহকারী নুর খান জানিয়েছেন।

তিনি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন