২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৯ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২২ সফর ১৪৪২ হিজরি

করোনায় আক্রান্ত তাহসান খান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ । ৩:২৮ বিকাল

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ।

গত ছয়দিন ধরে জ্বর ও শর্দিতে ভোগছিলেন তাহসান খান। তিনদিন আগে নাট্য নির্মাতা ইমরুল রাফাতের শুটিং সেটে তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। পরে করোনা পরীক্ষা করালে রেজাল্ট পজেটিভ আসে। এরপর সব কাজ বন্ধ করে দিয়ে বাসায়ই অবস্থান করছেন তাহসান।

গান দিয়ে লাখো শ্রোতার হৃদয় জয় করেছেন তাহসান খান। তিনি নাটকে অভিনয় করে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। সম্প্রতি তাহসান শেষ করেছেন ‘হ্যালো বেবী’ শিরোনামরে একটি নাটকের শুটিং। এটি ভালোবাসা দিবসে প্রচার হবে।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন