২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৯ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২২ সফর ১৪৪২ হিজরি

সৈয়দ গোলামুর রহমানের খোশরোজ শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ । ৭:৩০ রাত

ফটিকছড়ি প্রতিনিধি:ফটিকছড়ির মাইজভান্ডার দরবারে আগামী ১৪ই অক্টোবর হযরত গাউছুল আজম শাহ্সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল হাচানী আল মাইজভাণ্ডারী (কঃ) প্রকাশ বাবাভান্ডারীর ১৫৮ তম পবিত্র খোশরোজ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক (মিটিং) আলোচনা সভা গাউছিয়া রহমান মনজিলে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব।

এতে প্রধান মেহমান ছিলেন ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পুত্র ও বিটিএফ”র যুগ্ম- মহাসচিব আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর আল হাচানী আল মাইজভান্ডারী।

এতে ফটিকছড়ি থানার ওসি মোঃ বাবুল আকতার, ভূজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ উপস্হিত ছিলেন।সভায় খোশরোজ শরীফ উপলক্ষ্যে সকল ভক্তদের সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে খোজরোজ সফল করার আহবান জানানো হয়।

২৪ঘণ্টা /এন এম রানা / জুনায়েদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন