২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৯ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২২ সফর ১৪৪২ হিজরি

রাউজানের ফকির তকিয়ায় গাউসিয়া কমিটির পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ । ৭:৪৩ রাত

রাউজান প্রতিনিধি :করোনা মহামারীতে কেউ যখন মৃত মানুষের পাশে দাঁড়াচ্ছিল না, তখন সবার আগে লাশ দাফন-কাফনের ঘোষণা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল গাউসিয়া কমিটি। করোনা পরিস্থিতিতে লাশ দাফনের পাশাপাশি প্রতিনিয়ত এম্বুলেন্স সেবা ও অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে তারা।

দেশের বিপদগ্রস্ত মানুষের পাশে সকল মানবিক সেবা নিয়ে এগিয়ে আসে গাউসিয়া কমিটি। কবরস্থান পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের জন্য আজ যে উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসনীয়। মানবসেবায় নিবেদিতপ্রাণ এই সংগঠনের কার্যক্রম সকলের জন্য অনুকরণীয় হতে পারে।” চট্টগ্রামের রাউজানে ঐতিহ্যবাহী ফকির তকিয়া দরগাহ-মসজিদ-মাদরাসা সংলগ্ন এলাকা ও কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখার ব্যবস্থাপনায় ও ছাত্র ফোরাম এর সার্বিক সহযোগিতায় আজ ৯ অক্টোবর শুক্রবার রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ ফকির তকিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকী। সাধারণ সম্পাদক মোঃ সৈয়্যদ মিয়ার পরিচালনায় এতে উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভা

আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফকির তকিয়া জামে মসজিদের খতিব মাওলানা ইসমাইল সিদ্দিকী, এডভোকেট শাহেদ উল্লাহ জনি, মাওলানা নূর মোহাম্মদ আলকাদেরী, মাওলানা আজগর হোসাইন, ছাত্র ফোরাম এর সভাপতি মইনুদ্দিন জামাল চিশতী, সহ-সভাপতি শাহাদাত হোসেন মুন্না, সহ-সভাপতি রবিউল হোসেন রানা, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ জিয়া উদ্দিন, বদিউল আলম, ফোরকান উদ্দিন, লাভলু হাসান, মোঃ ইব্রাহীম, আবদুল বারেক, হেলাল উদ্দিন ছোটন, নেজাম উদ্দিন, শফিউল হোসাইন সম্রাট, দেলোয়ার হোসেন, আলী হোসেন জুয়েল, নিজাম উদ্দিন শাউন, রেদোয়ান উদ্দিন নিশান, জাহেদুল আলম, জিসান উদ্দিন প্রমুখ।

২৪ঘণ্টা /এন এম রানা /নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন