২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৯ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২২ সফর ১৪৪২ হিজরি

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতিতে মন্ত্রীর সন্তোষ প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ । ৯:১১ রাত

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সাথে নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম আজ দুপুরে সিমেন্ট ক্রসিংয়ে নিমাণাধীন ইলেভেট এক্সপ্রেসওয়ে পরিদর্শন করেন। এসময় প্রশাসক সুজন মন্ত্রীকে চলমান কাজের বিভিন্ন দিক অবহিত করেন।

পরিদর্শনকালে মন্ত্রী এই প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রকল্পটির নির্মাণ কাজ সমাপ্ত হলে নগরী থেকে পতেঙ্গায় শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পরিবহন যাতায়াত সহজ হবে। তাছাড়া যানজটের ভোগান্তি থেকে বিমানের যাত্রীরা মুক্তি পাবেন।

তিনি চট্টগ্রামে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করে বলেন, এতে চট্টগ্রামের উন্নয়নে আরো নতুন নতুন প্রকল্প প্রাপ্তির পথ সুগম হবে। এসময় চসিকের কর্মকর্তারা মন্ত্রীর সাথে ছিলেন।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন