রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানের নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন এম সরোয়ার্দী সিকদারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
১০ অক্টোবর শনিবার নোয়াজিষপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মদনু চৌধুরী জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন আওয়ামীলীগ নেতা আবু সাহাদাৎ নবী, জসিম উদ্দিন চৌধুরী, ইসমাইল মেম্বার, মানিক মেম্বার, ইউনায়ন যুবলীগের সভাপতি তাঁজ উদ্দিন খান সোলাইমান, সাধারণ সম্পাদক দীল মোহাম্মদ, আলি মেহেদী রাজু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ চৌধুরী, সাধারণ সম্পাদক হেলাল, আমান উল্লাহ সাগর,সাইফুল ইসলাম, আনিসুর রহমান রবিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ, ক্বিয়াম ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুনুর রশিদ নকশো বন্দি।
২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২০ । ৬:১৭ সন্ধ্যা