২৪ ঘন্টা নিউজ
শনিবার ১০ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪২ হিজরি

মানবতার দৌড়ে আমরা ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ হয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২০ । ৬:৩৩ সন্ধ্যা

কর্ণফুলী প্রতিনিধি: মানবতার দৌড়ে আমরা ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ হয়। গত শুক্রবার কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ওমদ আলী আল ইসলামিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ উদ্যোগের উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার মোঃ ইসমাঈল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাজী মোঃ জসিম উদ্দীন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোঃ মহিউদ্দীন, সহ-পরিচালক ইমরাজ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক ফারহান উদ্দীন (সোহাগ), কার্যনির্বাহি সদস্য মোঃ বেলাল হোসেন, তাসনিয়া, হৃদয়, মিজবা, সাইফু সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

এসময় বক্তারা ফাউন্ডেশনের উত্তম উত্তর সফলতা কামনা করে বলেন, “বর্তমান সময়ে যখন কিশোর কিশোরী’রা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে, সেই সময়ে এসে মানবতার দৌড়ে আমরা ফাউন্ডেশনের এই ভিন্নধর্মী উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। ভবিষ্যৎতেও যাতে সংগঠনের এভাবে মানবতার সেবায় বলিয়ান হয়ে কাজ করে যাওয়ার প্রত্যাশা রাখেন তারা।

অনুষ্ঠান শেষে ওমদ আলী আল ইসলামিয়া এতিমখানার (চরলক্ষ্যা) শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরবর্তীতে অহিদীয়া এতিমখানা (কালারপোল) এবং কর্ণফুলী (নতুন ব্রিজে) আরো একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ শেষে, ফাউন্ডেশনের খাবারের গাড়ি বহর নিয়ে চলে যায় চকবাজার দেব পাহাড় বস্তিতে সেখানে তিনশতাদিক অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এছাড়া পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে বিভিন্ন পথশিশু এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করে।

২৪ঘণ্টা/এন এম রানা/রিয়াজ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন