২৪ ঘন্টা নিউজ
শনিবার ১০ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪২ হিজরি

চট্টগ্রাম ফটিকছড়ি নানুপুরে নৌকা মার্কার সমর্থনে গণ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২০ । ৯:৩৪ রাত

ফটিকছড়ি প্রতিনিধি:ফটিকছড়ির ১৪নং নানুপুর ইউপি নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. সফিউল আজমের পক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ উদ্যোগে এক গণমিছিল ও সমাবেশ গতকাল শনিবার বিকেলে নানুপুর কালু মুন্সিরহাট, রহমত বাড়ি, সৈয়দ বাড়ি, ঢালকাটা, কিপাইত নগর, গামরীতলা, পশ্চিম নানুপুর, প্রদক্ষিণ করে ব্জার চত্বরে এক সমাবেশ অনুষ্টিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শেখ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আকতার উদ্দিন মাহমুদ পারভেজ, বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মোতাহার হোসেন বাবুল, আওয়ামীলীগ নেতা এডভোকেট কামাল উদ্দিন, কাজী আইয়ুব ম্যানেজার, সৈয়দ সাজিদ হায়দার রেজা, মোহাম্মদ মহিউদ্দীন, রুবেল, যুবলীগ নেতা মাসুদুল আলম মাসুদ, কাজী ছালাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নৌকা উন্নয়ন প্রগতি ও সমৃদ্ধির প্রতীক। ঐতিহ্যবাহী নানুপুর ইউনিয়নে এই প্রতীকের বাহককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহা সড়কের পথ প্রসস্থ করতে ২০ অক্টোবর নৌকা প্রতীকের বিজয় আনতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান,

২৪ঘণ্টা /এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন