২৪ ঘন্টা নিউজ
রবিবার ১১ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৬ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৪ সফর ১৪৪২ হিজরি

ঠাকুরগাঁওয়ে মায়ের কবরের পাশ থেকে ছেলের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২০ । ৬:১১ সন্ধ্যা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নিখোঁজের পরদিন মায়ের কবরের পাশ থেকে নূর ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মলানী গ্রামে একটি পরিত্যাক্ত বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার পুলিশ। নিহত নূর ইসলাম দেবীপুর ইউনিয়নের আব্দুস হাসিমের ছেলে এবং স্থানীয় বাজারের একজন মুদি ব্যবসায়ী বলে তথ্য পাওয়া যায়।

নিহতের বিষয়ে নূর ইসলামের মেয়ের অভিযোগ থেকে জানাযায়, নূর ইসলাম তার মেয়েকে দ্বিতীয় বারের মত  অন্য একজনের সাথে বিয়ে দেন।  এর পর থেকেই তার প্রথম স্বামী হাবিবুল্লাহ আল মামুন তার নতুন স্বামী সুজন ও তার বাবা নূর ইসলামকে মেরে ফেলার হুমকি দিয়ে আসে।

ঠাকুরগাঁও সদর  থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, শনিবার রাতে দোকান বন্ধ করার পর বাজার থেকে আর বাসায় ফিরেনি নূর ইসলাম। রোববার দুপুরে এলাকাবাসী খবর দেয় যে, পাশে একটি বাঁশঝাড়ে তার মায়ের কবরের উপরে নূর ইসলামের মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় । নূর ইসলামের মেয়ে যেহেতু প্রথম স্বামীর ব্যাপারে অভিযোগ করছেন তাই আমরা সে বিষয়ে তদন্ত করছি।

২৪ ঘণ্টা/রিহাম/গৌতম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন