২৪ ঘন্টা নিউজ
সোমবার ১২ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৫ সফর ১৪৪২ হিজরি

রাজধানী‌তে বেড়াতে এসে গণধর্ষণের শিকার তরুণী, আটক ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২০ । ৯:১৪ সকাল

রাজধানীর পল্লবী এলাকায় বেড়াতে এসে ১৫ বছর বয়সী এক তরুণী রাতভর গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৪ কে আটক করেছে।

রোববার রাতে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ওই তরুণী থানায় এসে লিখিত অভিযোগ করেছে। এরপরই আমরা তাৎক্ষনিক সেখানে অভিযান চা‌লি‌য়ে চারজনকে আটক করেছি। ওই তরুণীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

জানা গেছে, ওই তরুণী শনিবার (১০ অক্টোবর) নোয়াখালী থেকে পল্লবী এলাকায় তার বাবার বাড়িতে বেড়াতে আসে। পারিবারিক কারণে বাবা-মেয়ের মধ্যে মনোমালিন্য হয়। এক সময় ওই তরুণী বাসা থেকে রাগ করে বের হয়ে যায়। পরে তার স্বজনেরা সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিল না। এরই মধ্যে সন্দেহভাজন ওই ধর্ষকরা তাকে ধরে নিয়ে যায় কালশীর একটি নির্জন মেসে।

সেখানে ৬ থেকে ৭ জন তাকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে বলে ভুক্তভোগী তরুণী পুলিশের কাছে অভিযোগ করেছে। খবর পেয়ে তার পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসে।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন