২৪ ঘন্টা নিউজ
সোমবার ১২ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৫ সফর ১৪৪২ হিজরি

নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যা, আটক ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২০ । ৯:২৬ সকাল

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইলিয়াস নামের এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তুষার (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ৮ টার দিকে উপজেলার জিওধারা চৌরাস্তা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ইলিয়াস বন্দরের ওই এলাকার মজিবর মিয়ার ছেলে। তিনি স্থানীয় দৈনিক বিজয় পত্রিকায় সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।

পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের সোর্স হিসেবে পরিচিত তুষার গংয়ের প্রধান তুষারকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ধারালো ছুরি উদ্ধার করা হয়। আটকের সময় তার পরনের গেঞ্জিতে রক্তের দাগ ছিলো।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তাওহীদ জানান, রোববার রাতে বন্দরের আদমপুর এলাকাতে কে বা কারা ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তুষার নামে একজনকে আটক করা হয়েছে।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন