২৪ ঘন্টা নিউজ
সোমবার ১২ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৫ সফর ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

সড়ক দুর্ঘটনা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২০ । ৬:০৫ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডস্থ শুকলালহাট এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় রিয়া (৫) নামের এক কন্যা শিশু নিহত হয়েছে।

আজ রবিবার(১২ অক্টোবর) বিকাল সাড়ে চারটার সময় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, শুকলাল হাট বাজারে ঢাকামুখী একটি মোটর সাইকেল শিশু রিয়াকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত রিয়া এক‌ই এলাকার দাসপাড়া গ্রামের চন্দন কুমার দাসের কন্যা।

এব্যাপারে বার‌আউলিয়া হাইওয়ে থানা পুলিশ নিশ্চিত করে জানায়, মটর সাইকেলেরর ধাক্কায় এক শিশু নিহত হয় এবং চালক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন